মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৩০ এএম
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তবে ইরানের ক্ষেত্রে এই পরিকল্পনা সফল হবে না।

বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

অ্যাডমিরাল সায়ারি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তারা চূড়ান্তভাবে পরাজিত হবে। তার দাবি অনুযায়ী, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, স্থিতিশীলতা এবং জনগণের পূর্ণ সমর্থন এই বিজয়ের মূল শক্তি হবে।

তিনি আরও বলেন, “এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি সম্প্রতি “ডেনা ডেস্ট্রয়ার”–এর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সিএও–এর ভূমিকার প্রশংসা করেন। শহীদদের জানাজায় জনগণের ব্যাপক অংশগ্রহণকে তিনি “মহাকাব্যিক” বলে উল্লেখ করেন।

অ্যাডমিরাল সায়ারি ইরানি নৌবাহিনীর কৌশলগত অগ্রগতির কথাও তুলে ধরেন। তার মতে, নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানি নৌবাহিনীর ভূমধ্যসাগর ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উপস্থিতি বিশ্বকে বিস্মিত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাব আল-মান্দাব প্রণালি ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় ইরানের সামরিক সক্ষমতা আন্তর্জাতিকভাবে শক্ত বার্তা দিয়েছে।

তার বক্তব্যে তিনি ভিয়েতনাম ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতীত সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কথাও উল্লেখ করেন।

সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে এবং এর জবাবে ইরান দীর্ঘ সময় ধরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শহীদ হন।

এর জবাবে ইরান অন্তত ৪০ দিন ধরে ১০০টি পর্যায়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।অ্যাডমিরাল সায়ারি আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের উচ্চ সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সরকারকে জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X