মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নীতিতে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৫৫ পিএম
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নীতিতে নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বিদেশিদের জন্য পাসপোর্ট নীতিতে নতুন ও কঠোর নিয়ম যুক্ত করেছে ভারত সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নাগরিকত্ব আবেদনের সময় আবেদনকারীর নিজ দেশের পাসপোর্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করা এখন থেকে বাধ্যতামূলক।

ভারত সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নাগরিকদের জন্য নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় পাসপোর্ট সংক্রান্ত তথ্য আরও বিস্তারিতভাবে জমা দিতে হবে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নতুন বিধান অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত আবেদনকারীরা—বিশেষ করে যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—তারা এই নিয়মের আওতায় পড়বেন।

যদি কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্টের নম্বর, কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ কত দিন রয়েছে—এসব তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।

ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পরে নতুন এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। তফসিলটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

এর আগে ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়। এর ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী এনে পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও স্পষ্ট করল ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: আনন্দবাজার

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X