
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে “অভূতপূর্ব উচ্চ পর্যায়ে” পৌঁছেছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর চীন সফর শেষ হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট পুতিন বেইজিং পৌঁছান। মঙ্গলবার গভীর রাতে তার বহনকারী বিমান চীনের রাজধানীতে অবতরণ করে।
এ সময় তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বুধবার সকালে শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন। বৈঠকে তিনি জানান, দীর্ঘদিন ধরে এই আলোচনার অপেক্ষায় ছিলেন।
জবাবে শি জিনপিং বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশকে একে অপরকে সহযোগিতা করা উচিত।
বৈঠকে পুতিন জোর দিয়ে বলেন, চীনের জন্য রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে থাকবে। দুই দেশের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিতও পাওয়া গেছে।
চীনে এটি পুতিনের ২৫তম রাষ্ট্রীয় সফর, যা দুই দেশের দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে।
শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে, যা কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।
চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সঙ্গেও দেখা করবেন, যিনি তার শৈশবে পরিচিত ছিলেন। দিনের কর্মসূচিতে শি চিনপিংয়ের সঙ্গে ফটো প্রদর্শনী, সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান এবং চায়ের আড্ডাও রয়েছে পুতিনের।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন