মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:০০ পিএম
সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি!

ভারতের শাসক দল বিজেপির এক নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষ-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাকে হত্যা করে মাথা এনে দিলে ১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদের বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে তাকে বিতর্কিত ওই ঘোষণা দিতে শোনা গেছে বলে দাবি করা হয়।

জানা গেছে, একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ রয়েছে, পোস্টটিতে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল। এরপর থেকেই বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন—নারীর নিরাপত্তা ও সম্মানের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতির বাস্তব চিত্র কি এটাই?

তিনি আরও বলেন, নির্বাচনের সময় নারী সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হত্যার হুমকির মুখে পড়তে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সায়নী ঘোষ।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে। তার দাবি, এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা।

ঘটনাটি ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X