মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্কিনবিরোধী বিক্ষোভে উত্তাল গ্রিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:৩৫ এএম
মার্কিনবিরোধী বিক্ষোভে উত্তাল গ্রিনল্যান্ড

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে রাজধানী নুকে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার (২২ মে) নতুন মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে জড়ো হয়ে তারা ‘না মানে না’ এবং ‘গ্রিনল্যান্ড শুধুই গ্রিনল্যান্ডবাসীদের’—এমন স্লোগান দেন।

নতুন মার্কিন কনস্যুলেট ভবনের উদ্বোধনকে কেন্দ্র করেই মূলত উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৩ হাজার বর্গমিটার আয়তনের এই ভবনকে স্থানীয় অনেকেই ব্যঙ্গ করে ‘ট্রাম্প টাওয়ারস’ নামে অভিহিত করছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর ইঙ্গিত দিয়ে আসছেন, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে সাম্প্রতিক সময়ে অঞ্চলটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ড সফর করেন এবং দ্বীপটির সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা চালান। তবে তার এই সফর স্থানীয়দের একাংশের মধ্যে অস্বস্তি তৈরি করেছে।

বিক্ষোভের আয়োজক আক্কালুক্কুলুক ফন্টেইন বলেন, “আমাদের সরকার ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।”

শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন শহরের কেন্দ্র দিয়ে মিছিল করে কনস্যুলেটের সামনে নীরব প্রতিবাদ জানান। স্থানীয় রাজনীতিবিদদের অনেকেই উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X