
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২৬ মে) আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইরান ‘বৈধ ও চূড়ান্ত’ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। সংস্থাটির ভাষ্য, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, তারা ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে একটি রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন