মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্তর কোরিয়ার এআই চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০১:২৫ পিএম
উত্তর কোরিয়ার এআই চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। দেশটি সম্প্রতি একযোগে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার আর্টিলারি রকেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বিত পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার জানায়, মঙ্গলবার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই সামরিক পরীক্ষা পরিচালিত হয়।

কেসিএনএ’র তথ্য অনুযায়ী, পরীক্ষায় কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন “স্পেশাল মিশন ওয়ারহেড”-এর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার একাধিক উৎক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের নির্ভরযোগ্যতা এবং এআই-নির্দেশিত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতাও যাচাই করা হয়।

উত্তর কোরিয়া দাবি করেছে, পরীক্ষায় ব্যবহৃত আধুনিক অস্ত্রগুলো শিগগিরই দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী অঞ্চলের ফ্রন্ট-লাইন ইউনিটগুলোতে মোতায়েন করা হবে।

পরীক্ষা শেষে দেওয়া এক বার্তায় কিম জং উন বলেন, নতুন অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে “আধুনিক যুদ্ধের বাস্তব পরিস্থিতির উপযোগী” করে উন্নত করা হয়েছে। এর ফলে ভবিষ্যৎ যুদ্ধে এসব অস্ত্রের কার্যকারিতা আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বিশেষ করে দক্ষিণ কোরিয়া সীমান্তের নিকটবর্তী আর্টিলারি ইউনিটে মোতায়েনযোগ্য এআই-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রে উন্নত নেভিগেশন ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রায় ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণার তাৎপর্য আরও বেড়ে যায় কারণ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত। ফলে নতুন এআই-নির্দেশিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি। এটি শুধু তাদের প্রচলিত অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক করবে না, বরং স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রেও নতুন সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এআই-চালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে উত্তর কোরিয়া ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ এবং নির্ভুল হামলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X