মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজার ৭০ শতাংশ এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৪০ এএম
নেতানিয়াহু

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি জানান, বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে।

বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, “আমরা এখন গাজার ৬০ শতাংশ এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণ করছি। আমার নির্দেশ হলো এই নিয়ন্ত্রণ ৭০ শতাংশে উন্নীত করা।”

ভিডিওতে উপস্থিত এক ব্যক্তি পুরো গাজা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ।” যদিও তিনি সরাসরি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা স্বীকার করেননি, তবে সেই সম্ভাবনাও নাকচ করেননি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা সংস্থাগুলোকে যে নতুন মানচিত্র দেয়, সেখানে দেখা যায় তারা পূর্বনির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরেও অতিরিক্ত ১১ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় এই সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। নতুন দখল পরিকল্পনার ফলে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে গেছে, যা আগে ছিল ৫৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, নতুন করে আরও এলাকা দখল করা হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে আরও ছোট এবং অস্বাস্থ্যকর এলাকায় গাদাগাদি করে বসবাস করতে হবে। এতে মানবিক বিপর্যয় আরও তীব্র হতে পারে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ’র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো বর্তমানে তাঁবু, স্কুল ভবন কিংবা ক্ষতিগ্রস্ত স্থাপনায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশুদ্ধ পানির তীব্র সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বিভিন্ন সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে গাজার বিভিন্ন এলাকায় এখনও বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

যদিও গত বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবুও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।

গত সপ্তাহে ‘বোর্ড অব পিস ফর গাজা’র উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদি সংকটে রূপ নিতে পারে। তিনি হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, তাতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের তথ্য থেকে জানা গেছে।

সংঘাত বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর গাজায় সামরিক অভিযান আরও তীব্র হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X