মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাচ্ছে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৭:৫০ এএম
রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান সরকার রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি।

জানা গেছে, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সঙ্গে এ সামরিক সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ধরেই মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তালেবানের আলোচনা চলছিল বলে সূত্রগুলো জানিয়েছে।

সাম্প্রতিক সফরে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যায়। তবে চুক্তিতে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে, নাকি ড্রোন ও হামলাসংক্রান্ত আধুনিক সামরিক প্রযুক্তিও যুক্ত হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে। এতে আফগানিস্তানের সামরিক সক্ষমতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মস্কোতে রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।

সূত্র: বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X