মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিহ ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:২০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী জোট হিসেবে কাজ করছে এবং চলমান সংঘাতে তারা সফলতার পথে রয়েছে। তিনি আরও দাবি করেন, চূড়ান্ত বিজয় অর্জিত হলে এর ইতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসতে পারে।

সোমবার (৮ জুন) ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়। তবে একই সঙ্গে তেহরান সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। এই হামলার জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এরপর ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালায়। ফলে অঞ্চলজুড়ে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ভোরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বার্তা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাত আপাতত থেমেছে। তবে ভবিষ্যতে ইসরায়েল পুনরায় হামলার শিকার হলে তার সরকার কঠোর জবাব দেবে বলেও সতর্ক করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X