মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সহজ জিকিরে ভারী হবে আমলের পাল্লা

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৩৫ এএম
সহজ জিকিরে ভারী হবে আমলের পাল্লা

মানুষ দুনিয়ার জীবনে সফলতার আশায় কত ধরনের আমলই না করে থাকে। নামাজ, রোজা, দান-সদকা, তিলাওয়াত ও নানা ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চলে প্রতিনিয়ত। তবে কিয়ামতের দিন মানুষের সফলতা নির্ভর করবে তার আমলের পাল্লা কতটা ভারী হবে তার ওপর।

ইসলামে এমন কিছু ছোট কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ জিকির রয়েছে, যা উচ্চারণে সহজ হলেও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতকে এমনই একটি গুরুত্বপূর্ণ জিকির শিখিয়েছেন।

যে জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

আরবি জিকিরটি হলো—

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

উচ্চারণ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’

অর্থ ‘মহান আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই। মহান আল্লাহ পবিত্র, তিনিই সর্বশ্রেষ্ঠ।’

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন আছে, যা উচ্চারণে খুব সহজ, আমলের পাল্লায় অনেক ভারী এবং রহমানের কাছেও অত্যন্ত প্রিয়।

এরপর তিনি এই জিকিরটি পাঠ করেন, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’

এই হাদিসটি সহিহ বুখারি-তে বর্ণিত হয়েছে। (হাদিস : ৬৪০৬)

ইসলামি স্কলারদের মতে, এই জিকির মানুষের অন্তরকে প্রশান্ত করে এবং আল্লাহর স্মরণে হৃদয়কে জীবন্ত রাখে। ব্যস্ত জীবনের মাঝেও অল্প সময়ে বেশি সওয়াব অর্জনের অন্যতম সহজ আমল এটি।

প্রতিদিন চলাফেরা, কাজ কিংবা অবসরের সময় এই জিকির বেশি বেশি পাঠ করলে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশা করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X