মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:০০ এএম
বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

মানুষের জীবন নানা পরীক্ষা, সংকট ও বিপদ-আপদে পরিপূর্ণ। কখনো ব্যক্তিগত সমস্যা, কখনো পারিবারিক সংকট, আবার কখনো আর্থিক বা সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

ইসলামে ধৈর্য ও সালাতকে বিপদ মোকাবিলার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন— আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন। (সুরা আল-বাকারা: ৪৫)

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও বিপদের সময় আল্লাহর দিকে প্রত্যাবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। সাহাবি হুজাইফা (রা.) বর্ণনা করেন, যখনই মহানবী (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৩১৯)

তাই বিপদ থেকে উত্তরণের বাস্তব পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ আমল। হাদিসে বর্ণিত কয়েকটি বিশেষ দোয়া নিচে তুলে ধরা হলো।

১. কঠিন পরিস্থিতিকে সহজ করার দোয়া

আরবি:

اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আন্তা তাজআলুল হাজানা সহলান ইজা শিতা।

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করে দিতে পারেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৯৭৪)

২. আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার দোয়া

আরবি:

حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তিনিই মহান আরশের অধিপতি। (সুরা আত-তাওবা: ১২৯)

৩. আল্লাহর রহমত ও সাহায্য কামনার দোয়া

আরবি:

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরাহমাতিকা আস্তাগিস। ওয়া আসলিহ লি শা’নি কুল্লাহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন আবাদা।

অর্থ: হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক ও রক্ষাকারী! আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি। আমার সব কাজ ও অবস্থা সংশোধন করে দিন এবং এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। (সুনানে নাসায়ি, হাদিস: ১০৪০৫)

বিপদ-আপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে একজন মুমিন জানেন যে প্রতিটি সংকটের সমাধান আল্লাহর কাছেই রয়েছে। তাই ধৈর্য ধারণ, নিয়মিত সালাত আদায় এবং আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। কোরআন ও হাদিসে বর্ণিত এসব দোয়া বিপদের সময় মুমিনের অন্তরে প্রশান্তি, আশা ও আল্লাহর প্রতি দৃঢ় আস্থা সৃষ্টি করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X