
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে মোট ২৮০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৮ জুলাই ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ: পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২৮০
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা বেতন গ্রেড: গ্রেড-২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা বয়সসীমা : ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম: প্রার্থীকে এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি : ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৮ আগামী জুলাই ২০২৬, বিকেল ০৪:০০টা পর্যন্ত।
সরকারি চাকরিতে আগ্রহী এসএসসি পাস প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
https://dphe.gov.bd/pages/notices/
মন্তব্য করুন