মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাহাঙ্গীর আলমকে সরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান!

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
জাহাঙ্গীর আলম চৌধুরী ও খলিলুর রহমান ¦ ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। নির্বাচনের সামনে এই পরিস্থিতির অবনতি ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদে রদবদল নিয়ে জোর আলোচনা চলছে।

উচ্চ পর্যায়ের সূত্রের খবর অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

গত কয়েক মাসে ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধা গ্রুপের সদস্য শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা তদন্তে ব্যর্থতার কারণে বিভিন্ন মহল থেকে জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। তবে তাকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রাখা হবে।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের তিন দিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, যিনি বিতর্কিত মন্তব্যের কারণে দ্রুত পদত্যাগ করেন। পরে এই পদে নিযুক্ত হন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সন্ত্রাসীদের গ্রেফতার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি আলু-পেঁয়াজের দাম নিয়ে কথা বলায় সমালোচনার মুখে পড়েন। জাহাঙ্গীর আলম চৌধুরী পরে ব্যাখ্যা দেন, তিনি সেই অনুষ্ঠানে কৃষি বিষয়ক প্রশ্নের উত্তর দিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টার পদ সবসময়ই সংবেদনশীল। আওয়ামী লীগের চারটি ধারাবাহিক মেয়াদে প্রায় সবসময় এই দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতেন। তবে তার সময়েও নানা বিতর্কের ঘটনা ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

X