মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াতের পুনর্গঠিত কমিটিতে ৩৮ নারী

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সময়ের জন্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে। দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শুরায় ৩৮ জন নারী সদস্যকে রাখা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

এই বৈঠক থেকেই জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রতি তিন বছর পরপর গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচন করে দলটি। এরপর আমিরের নেতৃত্বে দলের বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়। গত বছর ডিসেম্বরে ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, দলের আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলামকে নায়েবে আমির হন নির্বাচিত করেন।

এছাড়া সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান,অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এসময় ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এরমধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শুরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন। এরমধ্যে নারী সদস্য ১৭ জন।

৫ সদস্য গঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এ টি এম মাছুমকে। আর নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তারকে।

সারাদেশে ১৪টি অঞ্চলে ভাগ করে সেখানে পরিচালক মনোনীত করা হয়েছে। তারা হলেন- রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন, খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চলে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব, ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এ টি এম মাছুম, চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

X