মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
স্বাধীনতা পুরস্কারের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান নির্বাচিত। ছবি: সংগৃহীত

সরকার এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মন্ত্রিসভা ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করেছে। খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন:

ব্যক্তি:

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অবদান ২. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ ৩. অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি ৪. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য ৫. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি ৬. বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি ৭. জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া ৮. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা ৯. মো. সাইদুল হক – সমাজসেবা/জনসেবা ১০. মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা ১১. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন ১২. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি – গবেষণা ও প্রশিক্ষণ ১৩. অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ ১৪. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ ১৫. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ

প্রতিষ্ঠান:

১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ ২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা ৩. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন ৪. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা/জনসেবা ৫. গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা/জনসেবা

সরকারি উদ্যোগে এই পুরস্কার দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X