মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

বাংলাদেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সরকার। আসন্ন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকারি তথ্যবিবরণী অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি টাঙ্গাইলসহ দেশের মোট ১০টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন।

এই ‘কৃষক কার্ড’ মূলত কৃষকদের জন্য একটি ডিজিটাল পরিচয় ও সুবিধা কার্ড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা সহজে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি কৃষি সহায়তা পেতে পারবেন। বিশেষ করে সার, উন্নতমানের বীজ এবং অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইলসহ ১০টি জেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে সফল বাস্তবায়নের পর এই উদ্যোগ ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো, দুর্নীতি কমানো এবং সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X