মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে : অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি সঙ্কট প্রসঙ্গে বলেছেন, এটা বৈশ্বিক সংকট। সেই সংকটের আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে কৃষক যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। পরে তিনি জনসভা যোগ দেবেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার কালেক্টরেট সভাকক্ষে দফতর প্রধানদের সভা করেছি। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও ছিলেন।

শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পুনঃখনন স্থল পরিদর্শন করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X