মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘তেলের দামের সঙ্গে সমন্বয়ে বাস ভাড়া নির্ধারণ করা হবে’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দেশে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খাতসহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়া স্বাভাবিক। তবে সরকার কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বরদাশত করবে না এবং এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

উপদেষ্টা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়ায় সমন্বয় আনা হবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়তে পারে বলে ইঙ্গিত দেন তিনি। সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো এবং পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সরকার কঠোর মনিটরিং ব্যবস্থা নেবে।

দেশে জ্বালানি তেলের বর্তমান উচ্চ চাহিদাকে তিনি ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই চাহিদার একটি বড় কারণ হলো তেলের অবৈধ মজুত এবং পাচার। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়। তবে পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনার জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি 'ফুয়েল পাস' রেজিস্ট্রেশন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পাচারকে দায়ী করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের শেষ অংশে তিনি বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনার কথা জানান। আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ লক্ষ্যে ভারত, ভুটান, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় ও যোগাযোগ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X