মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদানি পাওয়ারের ইউনিট বন্ধ হওয়ায় দেশে লোডশেডিং শঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
আদানি পাওয়ারের ইউনিট বন্ধ হওয়ায় দেশে লোডশেডিং শঙ্কা

ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে পড়েছে, যা বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি করেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইউনিটটিতে ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে।

ভারতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। ২০২৩ সালের মার্চে প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকেও সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বর্তমান পরিস্থিতিতে একটি ইউনিট বন্ধ থাকায় দেশে বিদ্যুৎ ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে, যা লোডশেডিং পরিস্থিতিকে আরও তীব্র করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X