মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ মসিয়ূর রহমানের শাহাদৎ বার্ষিকী আজ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম
শহীদ মসিয়ূর রহমান

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী আর্মির নির্মম নির্যাতনে মৃত্যু বরণকারী শহীদ মসিয়ূর রহমানের শাহাদৎ বার্ষিকী আজ। ১৯৭১ সালের ২৩ এপ্রিল তিনি যশোর সেনানিবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাডভোকেট শহীদ মসিয়ূর রহমান ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৬ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৪ সালে কোলকাতার লর্ড রিপন কলেজ থেকে আইনজীবী হিসেবে ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালের ভারত বিভক্তির আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ১৯৪৯ সালে মাত্র ৩২ বছর বয়সে যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ভাষা আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে একাধিকবার জেল-জুলুমের শিকার হন। তিনি শুধু একজন প্রখ্যাত আইনজীবীই ছিলেন না, তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এমএনএ নির্বাচিত হন এবং আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৭০ সালের নির্বাচনেও এমএনএ হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাতে তিনি যশোর শহরের সিভিল কোর্ট এলাকার বাসভবন থেকে গ্রেফতার হন এবং সেনানিবাসে আটক অবস্থায় নির্মম নির্যাতনের মুখোমুখি হন। সে নির্যাতনের এক পর্যায়ে ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X