মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোরে উচ্ছ্বাস

দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

# কর্মসূচি সফল করতে পুরোদমে চলছে প্রস্তুতি # নতুন সাজে সার্কিট হাউস-অনুষ্ঠানস্থলগুলো # নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় # প্রত্যাশা ও দাবি বাস্তবায়ন চান যশোরবাসী

আর মাত্র ৩ দিন বাকি। আগামী ২৭ এপ্রিল যশোরবাসীর জন্য কাক্সিক্ষত ক্ষণ। যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তাকে বরণ করতে নানা প্রস্তুতি এগিয়ে চলেছে যশোরে। প্রধানমন্ত্রীর যশোর সফরকে প্রাণবন্ত করতে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোসহ যশোরস্থ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট ব্যস্ত সময় পার করছেন। প্রস্তুতি অনেটাই সম্পন্ন।

প্রধানমন্ত্রী আগমনকে নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে নিñিদ্র নিরাপত্তাসহ শেষ সময়ে সার্বিক প্রস্তুতির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। দফায় দফায় সভা চলছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও এসএএফ’র মধ্যে। সভাগুলোতে জেলা বিএনপি দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলীয় প্রস্তুতির অগ্রগতিও বর্ননা করছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী কয়েকটি রুট নির্বাচন করা হয়েছে। সে রুটে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা। সাজতে শুরু করেছে মূল সভাস্থল যশোর ইদগাহ মাঠ। বিশাল মঞ্চের কাজ এগিয়ে চলেছে। যশোর সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতেও চলছে রঙচং ও সাজসজ্জার কাজ। সার্কিট হাউসের প্রাচীরে ও ভবনে রঙ করার কাজ চলছে। বর্ণিল লাইট শোভা পাচ্ছে সার্কিট হাউসের প্রাচীরে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং তার মুখে আগামীর উন্নয়নের বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যশোরবাসী। বিএনপি নেতাদের দাবি সরকার প্রধানের আগমনের ওই দিন যশোর উৎসবের শহরে পরিণত হবে। ইতিমধ্যে শহরে চলছে মাইকিং, করা হয়েছে পোস্টারিং। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন যশোরবাসী। এই সফর যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় মান উন্নয়ন ঘটবে এমনটিই আশা সবার। নানা প্রত্যাশা ও দাবি দাওয়া বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রতি আশাবাদ এ অঞ্চলের গণমানুষের।

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন যশোর মেডিকেল কলেজ ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, উলাশী-যদুনাথপুর খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন যশোর ইন্সটিটিউট পরিদর্শন ও বিকেলে যশোর ইদগাহ মাঠে জনসভায় ভাষণ দেবেন। তাঁর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষের পথে। যশোর থেকে শার্শা পর্যন্ত এবং যশোর শহরের পূর্ব ঘোষিত নির্ধারিত কর্মসূচি স্থলে চলছে নানা কর্মযজ্ঞ। কর্মসূচি ও রুট স্থলগুলো ঘিরে আইনপ্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা ইউনিটগুলোর নজরদারি জোরদার করা হয়েছে।

যশোর শহর শহরতলী সড়ক পরিচ্ছন্ন করতে ফুটপাতের অবৈধ দখল ও রান্তায় ফেলে রাখা নির্মাণসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। শহরকে যানজট মুক্ত রাখতেও ট্রাফিক বিভাগ নির্দেশনা দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী আসার আগের দিন ও জনসভার দিন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে গোটা যশোর শহর ও শহরতলি। জেলা পুলিশের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে যশোর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন সহযোগী সংগঠনগুলো জেলা উপজেলা ও ইউনিয়ন এমনকি ওয়াড পর্যায়েও প্রতিদিনই প্রস্তুতিসভা করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। গতকাল যশোরে শহরে আনন্দ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। এছাড়া জেলা বিএনপি প্রচার প্রচারণার জন্য লিফলেট বিতরণ চলেছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে। ব্যানার প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে বিশাল বহর নিয়ে সভাস্থলে আসবার প্রস্তুতিও চলছে বিভিন্ন পর্যায় থেকে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের তথ্যানুযায়ী, ২৭ এপ্রিল বেলা ১১ টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১ টা ৩৫ মিনিটে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩ টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এটা গেল প্রধান মন্ত্রীর নির্ধারিত কর্মসূচি। কিন্তু যশোরবাসী নানা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও চান ২৭ এপ্রিল জনসভায়।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মানুষের চাওয়া নিয়ে ২৩ এপ্রিল কথা হয় পৌরবাসীর অনেকের সাথে। তাদের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দফা যশোরের জনসভায় যশোর পৌরসভা সিটি কপোরেশনের ঘোষাণার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। তারুণ্যের প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ঘোষণা দেবেন এমনটি আশা করছেন তারা। একই সাথে ভবদহের জলবদ্ধতার স্থায়ী সমাধান, যশোর একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় ও একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিও পুরোনো। যশোরের সুধিজনদের নিয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম কমিটিও রয়েছে। তাদের দাবি এই সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় দুটি হোক। যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবিও রয়েছে অনেকের।

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় চাই বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। যশোরে জেলা প্রশাসকের মাধ্যমে ২৩ এপ্রিল দুপুরে এই দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। আশা করছি ২৭ এপ্রিল জনসভায় প্রধামন্ত্রী যশোরবাসীকে আশ্বস্ত করে যাবেন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে। যশোর চৌগাছা সড়ককে ৪ লেন করার দাবি ওই এলাকার মানুষের।

এছাড়া আরো অনেক দাবি দাওয়া আসতে পারে বিএনপি তথা সুধিজনদের মুখ থেকে জনসভার দিনে। প্রথানমন্ত্রী যশোরের সামগ্রিক উন্নয়নের একটি রোডম্যাপ ঘোষণা করে যাবেন এমন দাবি উঠে এসেছে তৃণমূল থেকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিবাচনের আগে গত ২ ফেব্রুয়ারি যশোরে এসেছিলেন। আর আগামি ২৭ এপ্রিল যশোরে তার দ্বিতীয় সফর। ২ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন তার বাবার স্মৃতি বিজড়িত উলাশী খাল তিনি যশোরের মানুষকে সাথে নিয়ে পুনঃখনন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ২৭ এপ্রিল তার এই সফর। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের। তারই রূপ দিতে তিনি আসছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, ইতিমধ্যে প্রস্তুতি অনেক এগিয়েছে। রাস্তার ধারের স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের পর স্থাপনা সরানো কাজও করা হয়েছে। একই সাথে গুরুত্বপূর্ণ সড়কে পরিবহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিতকরণে যশোর বেনাপোল সড়কের যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য যশোর সার্কিট হাউস প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে নিরাপত্তার জোরদার করা হয়েছে। অতিরিক্ত চৌকস ফোর্সগণ দায়িত্ব পালন করবেন। তার নিরাপত্তায় ৭১টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। ট্রাফিক পুলিশের কার্যক্রম জিরো টলারেন্স থাকবে। ইতোমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যশোর আগমনকে নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অফিসারদের সাথে সভা হয়েছে। নিñিদ্র নিরাপত্তা বলয়ের প্রস্তুতি নেয়া হয়েছে আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল সাবু জানিয়েছেন, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আগমনকে নিরাপদ, নির্বিঘ্নও সফল করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলেছে। সফরকে সুন্দর ও সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল নামবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X