মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সংসদে ১০ সদস্যরে বিশেষ কমিটি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক প্রভাবের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন ও পাস হয়।

বরগুনা-2 আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্পিকার জানান, জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

১০ সদস্যের এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য রাখা হয়েছে ৫ জন সরকারি দলের এবং ৫ জন বিরোধী দলের সংসদ সদস্য।

সরকারি দলের সদস্যরা হলেন: সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (সভাপতি), যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মানিকগঞ্জ-২ আসনের ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

বিরোধী দলের সদস্যরা হলেন: ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম খান মিলন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম বুলবুল, ঢাকা-১৬ আসনের অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ এবং সিলেট-৫ আসনের মুফতি মোহাম্মদ আবুল হাসান।

কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি সংকট নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সংসদে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X