মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোর সফরের উদ্দেশ্যে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।

এই সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির মধ্যে রয়েছে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বড় জনসভায় অংশগ্রহণ।

সফরসূচি অনুযায়ী, যশোর পৌঁছে তিনি প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত একটি পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পটি স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি বড় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতের মধ্যে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X