মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্থানীয় সরকারমন্ত্রী

নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপ ছাড়া বিকল্প কোনো পথ নেই

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নদী দূষণ রোধে এখনই কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ না নিলে ভবিষ্যতে দেশে ভয়াবহ পানিসংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নদী ও পানি সম্পদ রক্ষায় সরকার, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ—সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীগুলোকে দূষণমুক্ত রাখা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। শুধু পরিকল্পনা গ্রহণ নয়, তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ডিপ টিউবওয়েলের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের দিকে যেতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকার পানির সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীতে নিরাপদ পানির ঘাটতি দিন দিন বাড়ছে। তাই পুরনো চিন্তাভাবনা থেকে বের হয়ে নতুন পরিকল্পনায় এগোতে হবে।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে নিরাপদ পানি নিয়েও বৈশ্বিক পর্যায়ে সংঘাত তৈরি হতে পারে। তাই এখন থেকেই সতর্ক ও প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X