মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করতে চায় ১১ দলীয় জোট : মির্জা ফখরুল

ঢাকা অফিস
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:০০ পিএম
দেশকে অস্থিতিশীল করতে চায় ১১ দলীয় জোট : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ১১ দলীয় জোট আন্দোলনের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদের মূল লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা।

শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে সর্বত্র অনিয়ম ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকার একটি অনৈতিক সমাজব্যবস্থা তৈরি করেছে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে একমত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব বিষয় সামনে আনা হলেও বিএনপির অবস্থান স্পষ্ট।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-ই সংস্কারের জনক। বর্তমানে জামায়াত যে আন্দোলন করছে, তা দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিটি আলোচনায় ছিলাম, কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছি এবং স্বাক্ষরও করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবকিছুই মানতে হবে—যা আমরা গ্রহণ করি না।”

তিনি আরও বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে বিএনপি একমত হয়নি। সব সিদ্ধান্তই সংসদের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X