মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রী

ঢাকা–সিলেট রুটে হবে ডাবল লাইন রেলপথ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
ঢাকা–সিলেট ডাবল লাইন রেলপথ প্রকল্প: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা

ঢাকা–সিলেট রুটে দীর্ঘদিনের যানজট ও যাতায়াত দুর্ভোগ কমাতে সরকার ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে এবং এটি দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে।

শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি করপোরেশন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা ও সিলেটের মধ্যে রেল যোগাযোগ উন্নত করার জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। ডাবল লাইন রেলপথ চালু হলে যাত্রীদের যাতায়াত খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে ব্যবসায়ীরা কম ব্যয়ে দ্রুত পণ্য পরিবহন করতে পারবেন, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, সড়কপথ সম্প্রসারণের তুলনায় রেলপথ বেশি কার্যকর ও টেকসই সমাধান। সড়ক বাড়ালে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে যানজট কমে না বরং বাড়ে। পাশাপাশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাই সরকার রেল ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে, যদিও সড়ক উন্নয়ন কার্যক্রমও অব্যাহত থাকবে।

ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। বলেন, অনেক ক্ষেত্রে যাত্রায় ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, সরকার গঠনের পর থেকেই এ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে—বিশেষ করে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক বাধা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানে কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত কাজ শুরু হবে এবং ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে। সকাল সাড়ে ১১টার দিকে চাঁদনী ঘাট এলাকায় এ সমাবেশ শুরু হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী চাঁদনী ঘাটে সুরমা নদীসংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন। সিলেট সফরের শুরুতে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরে একটি বাসে করে অনুষ্ঠানে যোগ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X