মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৫০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

ডিসি সম্মেলনে গুজব প্রতিরোধ, অপতথ্য বন্ধ করতে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপনসহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। দিকনির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে।

সারাদেশ থেকে বিভাগীয় কমিশনার ও ডিসিরা ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্য থেকে সম্মেলনে আলোচনা হবে ৪৯৮টি প্রস্তাব নিয়ে। এর মধ্যে রয়েছে– কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি ও এজিপি নিয়োগের প্রস্তাব।

ডিসিরা জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি মাধ্যমে হজযাত্রী পাঠানোর সংখ্যা ২৫ ভাগ করাসহ কৃষি ও ভূমি সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন।

ডিসি ও বিভাগীয় কমিশনাররা ৩০টি অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে কার্য অধিবেশনে যুক্ত হবেন।

আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। আগামীকাল সোমবার (৪ মে) জাতীয় সংসদ চত্বরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ডিসিরা সাক্ষাৎ করবেন। পরদিন মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে নির্দেশনা নেবেন ডিসিরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X