মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তথ্য সংকটে বিশ্ব, বললেন সুইডিশ রাষ্ট্রদূত

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:২১ পিএম
রাজধানী ঢাকায় শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’।

রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেছেন, বর্তমানে বিশ্বজুড়ে তথ্য পরিবেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নেন।

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশের সাড়ে চারশ’র বেশি সাংবাদিক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী বক্তব্যে নিকোলাস উইকস বলেন, বর্তমানে মিথ্যা তথ্য সত্যের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে এবং সাংবাদিকেরা রাজনৈতিক, অর্থনৈতিক ও ডিজিটাল চাপের মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে গণমাধ্যমের কাজ শুধু মূল্যবান নয়, অপরিহার্য।

সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নিকোলাস উইকস বলেন, এটি শুধু সাংবাদিকদের সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার। সরকার বা অন্য কোনো পক্ষ যখন সাংবাদিকদের কণ্ঠরোধ করে, তখন তারা শুধু গণমাধ্যমকে নয়, জনগণের জানার অধিকারকেই আক্রমণ করে।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই)। এতে সারা দেশের সাড়ে চারশ’র বেশি সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X