মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ যাত্রায় আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৫০ এএম
ঈদ যাত্রায় আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি কার্যক্রম।

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রথম দিনে ২৩ মে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবারও শতভাগ অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন দিনের টিকিট কবে পাওয়া যাবে

রেলওয়ের প্রকাশিত সূচি অনুযায়ী— ২৩ মে যাত্রার টিকিট: ১৩ মে, ২৪ মে যাত্রার টিকিট: ১৪ মে, ২৫ মে যাত্রার টিকিট: ১৫ মে, ২৬ মে যাত্রার টিকিট: ১৬ মে, ২৭ মে যাত্রার টিকিট: ১৭ মে।

যাত্রীদের ভোগান্তি কমাতে পশ্চিম ও পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট আলাদা সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম যাত্রা ও একবার ফেরত যাত্রার টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এছাড়া ঈদের বিশেষ অগ্রিম ও ফেরত টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X