মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রা: ট্রেনে আজ মিলছে ২৫ মে’র টিকিট

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৫২ এএম
ঈদযাত্রা: ট্রেনে আজ মিলছে ২৫ মে’র টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৫ মে) থেকে ২৫ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ সামাল দিতে ধাপে ধাপে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৬ মে’র যাত্রার টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে ঈদযাত্রার টিকিট বিক্রির এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে আরও জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য নয়।

যাত্রী চাপ সামলাতে ঈদের সময় মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। পাশাপাশি ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেন টিকিট বিক্রির তারিখ পরে নির্ধারণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X