মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শেষ কর্মদিবস, বাড়ির পথে লাখো চাকরিজীবী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:১৫ এএম
আজ শেষ কর্মদিবস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ছুটির আমেজ শুরু হয়েছে। আজ রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস পার করছেন তারা। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ অফিস শেষ করেই লাখো চাকরিজীবী নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

এ বছর আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগেভাগেই ছুটির পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের সাধারণ ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের দীর্ঘ অবকাশ। এতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ আরও বাড়ছে।

বাড়ির পথে লাখো চাকরিজীবী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূলত ঈদের সরকারি ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি যুক্ত করে এই দীর্ঘ ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা সহজ ও যানজট কমাতে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

তবে দীর্ঘ ছুটির মধ্যেও জনগণের জরুরি সেবা কার্যক্রম সচল রাখার নির্দেশ দিয়েছে সরকার। হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যানবাহনগুলো ঈদের ছুটির সময়ও নিয়মিত দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X