মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনবে সরকার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৩১ এএম
ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনবে সরকার

সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (২৩ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

স্বাস্থ্যসেবা বিভাগের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, জরুরি পুষ্টি উপাদান হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সরবরাহ অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রয়োজন। এ কারণে ২০০,০০০ আইইউ এবং ১০০,০০০ আইইউ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করে।

একই সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবেও নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য বর্তমান ঠিকাদারকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরবর্তী মেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী ছয় মাস একই দর ও শর্তে বর্তমান ঠিকাদার কার্যক্রম পরিচালনা করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X