মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘কবি নজরুল আমাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রধান প্রেরণা’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাতৃভূমির প্রতি ভালোবাসা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক চিরন্তন প্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য, কবিতা, গান ও সংগ্রামী চেতনা যুগে যুগে বাঙালি জাতিকে পথ দেখিয়ে এসেছে এবং ভবিষ্যতেও পথ দেখাবে।

সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে কবির স্মৃতির প্রতি সম্মান জানান। একই সঙ্গে তিনি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন পরাধীন ও নিপীড়িত জাতির জন্য আলোকবর্তিকা। তার আবির্ভাব বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বাধীনতার চেতনায় নতুন শক্তি সঞ্চার করেছিল। জাতিকে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে নজরুলের অবদান ছিল অসামান্য।

তিনি আরও বলেন, নজরুলের পুরো জীবন ছিল অন্যায়, শোষণ, বৈষম্য, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অবিরাম সংগ্রাম। তার লেখনী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল এবং সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে।

তারেক রহমান উল্লেখ করেন, মানুষ, মানবতা, স্বাধীনতা ও নারীমুক্তির প্রশ্নে নজরুলের মতো শিল্পসফল শব্দচয়ন বাংলা সাহিত্যে বিরল। তিনি ছিলেন উপমহাদেশের প্রথম দিকের কবি, সাংবাদিক ও রাজনৈতিক কণ্ঠস্বরদের একজন, যিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রধান উৎস। তার সৃষ্টিশীলতা প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হিসেবে আজও সমান প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্য ও সংগীতে নজরুলের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়কর। স্বল্প সময়ের সাহিত্য সাধনায় তিনি জাতিকে আত্মবিশ্বাসী করে তুলেছেন এবং জাতীয় সাহিত্য-সংস্কৃতির শক্ত ভিত নির্মাণ করেছেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন জাতীয় রেনেসাঁর অন্যতম পথিকৃৎ।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিচ্ছেদ্য সত্তা। জাতীয় কবি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষেরও আত্মার আত্মীয়। তার আদর্শ ধারণ করেই অন্যায়, দারিদ্র্য, ক্ষুধা ও বিভেদমুক্ত একটি সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X