মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৃষিজমি রক্ষায় সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:১৫ পিএম
কৃষিজমি রক্ষায় সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

উন্নয়নের অগ্রযাত্রার নামে যেন দেশের আবাদি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে দ্রুত হারে কৃষিজমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

তিনি আরও বলেন, যতটা সম্ভব আমরা কৃষিজমি নষ্ট করব না। দেশে আবাদি জমি দ্রুত কমে আসছে, এটা দেশের জন্য ভালো হবে না।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য একাধিক স্থান বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে জামালপুর ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা পরিদর্শন করা হয়।

তার ভাষায়, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি। সেই কারণে ইক্ষু খামারটি দেখতে এসেছি। এখানে প্রায় ১০০ একরের মতো জায়গা আছে।

তিনি আরও জানান, প্রস্তাবিত জায়গাটি সরকারি টু সরকারি প্রক্রিয়ার আওতায় থাকায় তা গ্রহণ ও ব্যবহারের কাজ তুলনামূলকভাবে সহজ হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X