
বিশ্ববাজারের সঙ্গে তালমিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। সবশেষ ঈদুল আজহার আগে স্বর্ণের দামে এই পরিবর্তন আনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত সোমবার (২৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
সেদিন সকাল ১০টায় কার্যকর হওয়ার পর এখনও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন মূল্য তালিকা অনুযায়ী— দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। সেই দরও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফায় দাম বেড়েছে এবং ৩২ দফায় কমেছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয় ২৯ বার।
মন্তব্য করুন