মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাছউদ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ফটো

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধনের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং চলতি জুন মাসের মধ্যেই এসব কাজ সম্পন্ন হবে।

শনিবার (৬ জুন) ঢাকা মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইন ও বিধি সংশোধনের কাজ শেষ হলেই নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন কার্যক্রম শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে ভোট আয়োজন শুরু হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদ ও জেলা পরিষদের বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসেবেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে স্থানীয় সরকার কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

তবে ইউনিয়ন পরিষদের পাশাপাশি পৌরসভা নির্বাচনও আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছরে ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। আগামী বছরে আরও ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় আসবে।

এ ছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন, ৬১টি জেলা পরিষদ। নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত অবস্থায় রয়েছে।

স্থানীয় সরকার ব্যবস্থায় আরও সম্প্রসারণ ঘটছে। সম্প্রতি সরকার বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩টিতে উন্নীত হবে।

একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদনের ফলে দেশের মোট উপজেলার সংখ্যা ৪৯৫ থেকে বেড়ে ৫০০-তে পৌঁছাবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মেয়াদ, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আইনগত সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X