মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে নিরাপত্তা পরিস্থিতি উন্নতির পথে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের সামনে যে তথ্য আছে, সেটি পুলিশের অপরাধচিত্র থেকে নেওয়া। জেলা থেকে এই তথ্য সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, আগের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং থেকে। তারা কোনো তদন্ত করে না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিটি শ্রেণিতে উন্নতি হয়েছে। এ সময় পুলিশের ভাবমূর্তি বেড়েছে। পুলিশকে জনবান্ধব করে তুলতে সরকার সক্ষম হয়েছে।

পুরস্কৃত ১৫ পুলিশ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলা, গোয়ালন্দ ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাসে যাত্রীদের প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জে এক তরুণীর মরদেহ উদ্ধারে সাহসিকতা, পেশাদারত্ব ও দায়িত্বপূর্ণ আচরণের কারণে পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশ সদস্যদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নৌ পুলিশের ৩ সদস্যকে আইজি ব্যাজ পরিয়ে দেন তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে নৈতিকভাবে শক্ত করে তুলতে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে পুলিশ বাহিনী অনুপ্রাণিত হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ সদস্যদের এ ধরনের সাহসিকতার জন্য অতীতে কখনো পুরস্কার দেওয়া হয়নি। এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরবর্তী সময় সাহসিকতার জন্য সারা দেশে এমন পুরস্কার দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X