
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ৯ হাজার ৮৩৩ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৮৪ জন।
এ সময়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হামে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ২৭৯ জন এবং আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৯ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
মন্তব্য করুন