মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি : মির্জা ফখরুল

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

ফখরুল বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। আমরা ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু সেটি আর হলো না। তার শূন্যস্থান এই জাতি কখনও পূরণ করতে পারবে না। তিনি সারাজীবন জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে।

মির্জা ফখরুল আরও জানান, প্রধান উপদেষ্টা ফোন করেছেন এবং সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ও অন্যান্য প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হবে।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। নিউমোনিয়ার পাশাপাশি তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত চিকিৎসা চেষ্টা সফল হয়নি।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও দলনেত্রী ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

X