মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

শিমুল ভূইয়া
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
তারেক রহমান

আগামি কয়েকদিনের মধ্যে যশোরে আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান—এমন ঘোষণায় যশোরজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এ ঘোষনা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার দিনব্যাপী যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি তারেক রহমানের আগমনের বিষয়টি জানান। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আপনাদের জন্য সুখবর আছে। কয়েকদিনের মধ্যেই আপনাদের প্রিয় নেতা যশোরে আসবেন। কি আপনারা জাবেন না তাকে দেখতে।

এসময় নেতাকর্মীরা হ্যা বলেন। পরে তিনি বলেন গ্রামের ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌছে দেন। ” তবে তিনি নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। এই ঘোষণার পর থেকেই যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। রাতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।

সম্ভাব্যভাবে আগামী ২ ফেব্রুয়ারি তারেক রহমান যশোরে আসতে পারেন—এমন একটি সম্ভাবনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। অনেকেই তাদের প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন। এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “২ ফেব্রুয়ারি তারেক রহমান আসবেন—এমন একটি খবর শোনা যাচ্ছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।”

তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। এদিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসবেন—তিনি কথা দিয়েছেন। তবে কবে আসবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি আরও বলেন, “তারেক রহমানের যশোর সফরসংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।”

তারেক রহমানের সম্ভাব্য যশোর আগমনের খবরে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে যশোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের সম্ভাব্য যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। সম্প্রতি যশোর ঘুরে গিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি যশোরবাসীর জন্য নানা প্রতিশ্রতি দিয়েছেন।

তারেক রহমান কি দিবেন তা চলছে কৌতূহল। সব মিলিয়ে তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X