মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসদে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে পার্থসহ ৩ নেতা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।ছবি-ফাইল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

আলোচনার শীর্ষে আছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোটসঙ্গী। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেলেও এবার ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ তালিকায় আরও রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনজনই দলীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত।

সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকাতেও তাদের নাম ছিল, তবে শেষ পর্যন্ত কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। বিশেষ করে ক্লিন ইমেজের জন্য পরিচিত আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থ মন্ত্রী না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। এখন তাদের মধ্য থেকেই একজন ডেপুটি স্পিকার হতে পারেন—এমন সম্ভাবনায় নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X