মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাহিদ

অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: আ.লীগের স্থানে বসেছে বিএনপি

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
নাহিদ ইসলাম।

অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন ঘটলেও বাস্তবে দেশের পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র আওয়ামী লীগের স্থানে বিএনপি সরকার বসেছে, কিন্তু শাসনব্যবস্থার ধরনে কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, দেশ এখনো আগের মতোই চলছে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আবারও দলীয়করণের আওতায় আনা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে।

এ সময় আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাঁদাবাজ, অপরাধী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X