মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:২০ পিএম
রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দাবি জানান। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা মানবতার জন্য লজ্জাজনক এবং সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, রামিসা ছিল নিষ্পাপ এক শিশু, যার জীবন এখনো পুরোপুরি বিকশিত হওয়ার আগেই নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে। তিনি আবেগঘন ভাষায় বলেন, শিশুটির মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, “আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তি দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করা হয়। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্যও দোয়া করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X