
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে তিনি এসব মন্তব্য করেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিয়া গোলাম পরওয়ার দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর “নির্লজ্জ ব্যর্থতার” কারণে জনগণের জানমাল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও দাবি করেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, এই ব্যর্থতার দায় সরকারকেও নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার মতে, সামাজিক ঐক্য ছাড়া স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।
মন্তব্য করুন