মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০২:১৫ পিএম
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। কেউ রাজধানী ঢাকায়, কেউ নিজ গ্রামে কিংবা নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন।

দলীয় সূত্র অনুযায়ী, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং অধ্যাপক মুজিবুর রহমান ঢাকায় ঈদ উদযাপন করবেন। এছাড়া নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও রাজধানীতে ঈদ পালন করবেন।

নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড়ে নিজ গ্রামে ঈদ পালন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ঢাকায় ঈদ করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনীতে নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন। অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে ঈদ করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ঈদ পালন করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X