মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ সন্তান

স্বপ্না দেবনাথ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের এ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন যশোরের পাঁচ সন্তান।

কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত তালিকা বিশ্লেষণ করে পাওয়া গেছে নবঘোষিত এ কমিটিতে যশোর জেলার পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। যশোর থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন এম তমাল আহমেদ, অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিন উদ্দিন রাজু এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে এসব নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় অনুমোদিত তালিকায় ৫৮ নম্বর ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, ১০৫ নম্বর ক্রমে আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, ১১৫ নং ক্রমে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, ১১৬ নম্বর ক্রমে গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু এবং ১৩১ নম্বর ক্রমে সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনের নাম পাওয়া গেছে।

নতুন কমিটিতে যশোরের প্রতিনিধিত্ব বাড়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচেছন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X