মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মাহবুবুর রহমান  

মোঃ মোশফিকুর রহমান স্বপন  সুনামগঞ্জ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মাহবুবুর রহমান  

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃতী সন্তান মাহবুবুর রহমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।

এদিকে কমিটিতে মাহবুবুর রহমান কে কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক মনোনীত করায় উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নিবেদিত একজন কর্মী। ছাত্ররাজনীতি থেকে বেড়ে ওঠা এই ত্যাগী নেতা দীর্ঘদিন ধরে দলের প্রতি আত্মনিবেদিত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও সাংগঠনিক যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাঁকে কেন্দ্রীয় যুবদলের সহ—সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের সহ—সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এসময় তিনি তাঁর এই অর্জন জামালগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করেন। মাহবুবুর রহমানের পিতা মরহুম হুমায়ুন কবির সরকার আমৃত্যু জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সহ—সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিবারটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X