মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসিফ মাহমুদ

প্রশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকার ব্যর্থ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:১৫ পিএম

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, সরকার প্রশাসন পরিচালনা এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি অতীতে যেমন দেশ পরিচালনায় সফল ছিল না, বর্তমানেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তাঁর দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও সরকারের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, সরকার পূর্বে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি পণ্য ও সেবার ব্যয় বাড়িয়ে দেয়, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ে। একই সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ও তুলে ধরে তিনি দাবি করেন, গত কয়েক মাসে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, সাধারণ মানুষের আয় না বাড়লেও তাদের দৈনন্দিন ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ছে।

সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার দাবি করে তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না।

ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি এবং মব কালচারের মতো বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেয়েছে বলে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের পর মব কালচার বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এ ধরনের ঘটনা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারদলীয় ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও উঠে আসছে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X