মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
প্রতীকী ছবি

যশোরে মাদক মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন, বেনাপোল নামাজগ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর এবং বেনাপোল বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার পর বিজিবির কাছে খবর আসে, বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়। পরে ঝিনাইদহ-ট ০২০১৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশির জন্য দাঁড় করায়। এ সময় বিজিবি দেখে ট্রাকের হেলপার ও ড্রাইভার পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল এবং ট্রাকের মধ্যে একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতল—সর্বমোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আসামিরা আটকের পর জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X